ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ - ০৭:৪৪:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। তবে সেই অবস্থান ধরে রাখতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। দুই ধাপ পিছিয়ে এখন আট নম্বরে নেমে গেছে টাইগাররা।

বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৩। বিপরীতে সিরিজ জয়ের সুবাদে দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সংগ্রহ ৭৮ রেটিং পয়েন্ট।

এদিকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ১২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে নিউজিল্যান্ড ও ভারত।  র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে রয়েছে ইংল্যান্ড।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মিরপুরে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে সিলেটে দ্বিতীয় টেস্ট খেলতে নামে স্বাগতিকরা। তবে সেই ম্যাচে হার এড়াতে পারলেও জয় তুলে নিতে পারেনি তারা। শেষ পর্যন্ত ড্র হয় সিলেট টেস্ট। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ক্যারিবীয়রা।

 

 

আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad