ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জাতীয় দলে রবিনের অন্তর্ভুক্তির কারণ জানালেন প্রধান নির্বাচক

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ - ০৭:০৪:২২ পিএম

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তার পরিবর্তে আসন্ন টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছেন নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন।

এদের মধ্যে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন তরুণ ওপেনার রবিন। রবিনকে দলে নেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তার মতে, দীর্ঘদিন ধরেই জাতীয় দলে একজন ডানহাতি ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করছিল নির্বাচক প্যানেল। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রবিনের ভালো পারফরম্যান্স বিবেচনায় নিয়ে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘অনেক দিন ধরেই আমরা একজন ডানহাতি ওপেনার খুঁজছি। মাহফিজুলকে দেখে মনে হচ্ছে সে প্রস্তুত। এই ঝুঁকিটা নিতেই হতো। যেহেতু ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় সে ভালো করেছে, তাই তাকে স্কোয়াডে রাখা হয়েছে।’

অন্যদিকে, দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। তার অন্তর্ভুক্তি প্রসঙ্গে হাবিবুল বাশার জানান, সাদমানের পাশাপাশি মাহমুদুল হাসান জয়কেও বিবেচনায় রাখা হয়েছিল। তবে চোটের কারণে তিনিও শেষ পর্যন্ত ছিটকে যান। বর্তমানে ভালো ফর্মে থাকায় নাঈমকে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রধান নির্বাচক বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজে ইনজুরির কারণে সাদমান নেই। জয়কে নিয়েও ভেবেছিলাম, কিন্তু সেও ইনজুরিতে। নাঈম শেখকে নেওয়া হয়েছে, সে ফর্মে আছে। মাহমুদুল হাসান জয় দুর্ভাগ্যজনকভাবে গতকাল বিকেলে মেডিকেল কারণে বাদ পড়ে যায়।’

দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সফরের উদ্দেশে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়বে টাইগাররা।

১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

 

 

আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad