ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

‘বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষায় বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ’

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ - ০৭:০৭:২৬ পিএম

ডেস্ক নিউজ : জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ বাংলাদেশ। এ কার্যক্রমে ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারী শান্তিরক্ষীরাও বলে জানিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

এ সময় তিনি সরাসরি শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন এবং নিরাপদ বিশ্ব গড়ে তুলতে কাজ করা নারী শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার (৯ নভেম্বর) থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ডাচেস সোফি। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) আমন্ত্রণে এ সফরে এসেছেন তিনি।
ঢাকায় সফরকালে ডাচেস অব এডিনবার্গ বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়া কথা রয়েছে। সফরকালে তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার অংশীদারত্বের শক্তি ও ব্যাপ্তি তুলে ধরে-এমন বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি।
সফরের অংশ হিসেবে ডাচেস অব এডিনবার্গ কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়াও বাস্তুচ্যুতির শিকার নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর জন্য পরিচালিত গুরুত্বপূর্ণ সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি। পাশাপাশি শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা ও নেতৃত্বের বিকাশ, পুনর্বাসন, সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। এসব উদ্যোগের মাধ্যমে বাস্তুচ্যুতির মধ্যেও নারী ও শিশুরা কীভাবে ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাচ্ছে, তা দেখবেন তিনি। 
জানা গেছে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর চালিয়ে যাচ্ছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও তার এ ধরনের কর্মসূচির অংশ।
এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

 

 

আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৪

▎সর্বশেষ

ad