ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নতুন লুকে কারিনা কাপুর

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ - ০৭:৩৩:৫৮ পিএম

বিনোদন ডেস্ক : এবারের দিওয়ালিতে একেবারে অন্য লুকে প্রকাশ্যে এলেন সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর। পরনে ছিল বেইজ রঙের কাফতান। তবে আকর্ষণের মূলে ছিল মাথার হিরের কলগি। যার সঙ্গে জড়িয়ে প্রায় ২০০ বছরের ইতিহাস।

দিওয়ালির রাতে কারিনা যে বেইজ রঙের কাফতানটি পরেছিলেন, তা ডিজাইনার পুণিত বালানার তৈরি। কাফতানটিতে ছিল সূক্ষ্ম রুপোলি সুতোর কাজ। এর পাশাপাশি বলিউড ডিভার গলায় ছিল মানানসই অ্যান্টিক গোল্ড চোকার। সেই সঙ্গে ছিল ভারী চেন ও পান্নার লকেট। আর মাথায় ছিল পাগড়ি, যাতে ছিল সেই অমূল্য হিরের কলগি। চলুন আজ জেনে নেওয়া যাক সেই কলগির খুঁটিনাটি।

কারিনার মাথায় থাকা হিরের কলগির সঙ্গে জড়িয়ে রয়েছেন শাসক নবাব হামিদুল্লাহ খান। ১৯২১-২২ সালে প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ডের এইচ ডি ক্যাম্পের দায়িত্বে নাকি ছিলেন হামিদুল্লাহ খান। কথিত আছে, প্রিন্স অফ ওয়েলসের পারিবারিক প্রতীকে ছিল তিনটি পালকের একটি ডিজাইন। তা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি এই কলগি। যা পরবর্তীকালে চারটি সারির মুক্ত দিয়ে আটকে দেওয়া হয়। এই কলগিটি বংশপরম্পরায় এসে পৌঁছয় সাইফ আলি খানের হাতে। 

 

 

আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad