ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ - ০৬:৪৭:৩৪ পিএম

ডেস্ক নিউজ : শেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, এ ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৮০ জন।

হাসপাতাল ও আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পাগলা কুকুরের একটি দল সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ও আশপাশের এলাকায় ঘুরে নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। পরে স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের জরুরি ভিত্তিতে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য আহত ব্যক্তিরা হাসপাতালে এলে তাদেরও প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা দেওয়া হবে। শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ জানান, আহত রোগীদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত টিকার সরবরাহ রয়েছে।

 

 

আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৫

▎সর্বশেষ

ad