ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ইতিহাস গড়লেন রশিদ খান

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ - ১২:১৭:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : ছোট দেশের বড় তারকা হিসেবে ইতিহাস গড়লেন রশিদ খান। আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার ক্রিকেট ক্যারিয়ারের ১২০তম ম্যাচে ছুঁলেন মাইলফলক। টি-টোয়েন্টিতে একমাত্র বোলার হিসাবে রশিদ খান শিকার করলেন ৭০০ উইকেট।

বৃহস্পতবার প্রথম ব্যাট করে আফগানিস্তান ২২১ রান তোলে। ইনিংসের শুরুতে মাত্র ৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আফগানরা। সেখান থেকে আজমতুল্লাহ ওমরজাই ৫০ বলে ১১৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে খেলায় ফেরান। ইজাজ আহমেদজাইয়ের সঙ্গে ৫৯ বলে ১৪২ রানের পার্টনারশিপ করেন তিনি। মাত্র ৬ বলে ২৫ রান করেন রশিদ খান।

২২২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০২ রানে জিম্বাবুয়ের ইনিংস থেমে যায়। আফগানিস্তান ১৯ রানে ম্যাচ জেতার পাশাপাশি, ২-0 ব্যবধানে সিরিজ জিতেছে। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ৫৬ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বাধিক উইকেট শিকারি

রশিদ খান (আফগানিস্তান) – ১২০ ম্যাচে ২০০ উইকেট।

আদিল রশিদ (ইংল্যান্ড) – ১৫৩ ম্যাচে ১৭১ উইকেট।

এহসান খান (হংকং) – ১১৯ ম্যাচে ১৬৫ উইকেট।

ইশ সোধি (নিউজিল্যান্ড) – ১৪২ ম্যাচে ১৬৫ উইকেট।

টিম সাউদি (নিউজিল্যান্ড) – ১২৬ ম্যাচে ১৬৫ উইকেট।

 

 

আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:১৪

▎সর্বশেষ

ad