শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

Ayesha Siddika | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ - ০৯:২৮:৩৭ পিএম

ডেস্ক নিউজ : ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণির মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির তথ্য ইএফটি’র মাধ্যমে প্রেরণের লক্ষ্যে এমআইএস সফটওয়্যার চালু করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংক হিসাব সংক্রান্ত বিভিন্ন ত্রুটির কারণে (ব্যাংক বা শাখার নাম, রাউটিং নম্বর, হিসাব নম্বর ভুল থাকা বা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হওয়া) যেসব শিক্ষার্থীর বৃত্তির অর্থ বাউন্স হয়েছে, তাদের ব্যাংক তথ্য সংশোধন ও অ্যাকাউন্ট সচল করার ব্যবস্থা নিতে হবে। 

এছাড়া, সঠিকভাবে বৃত্তির তথ্য এন্ট্রি নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের দুই জন শিক্ষককে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তথ্য এন্ট্রি বা সংশোধনে কোনো ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন।

 

 

আয়শা/২০ অক্টোবর ২০২৬,/রাত ৯:২৮

▎সর্বশেষ

ad