ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

Ayesha Siddika | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ - ০৭:৪৫:৩৬ পিএম

ডেস্ক নিউজ : নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) । বৈঠকটি আগামীকাল শুক্রবার শেষ হবে। এই বৈঠকে দুই দেশের বাণিজ্যের নানা সমস্যা, পাটপণ্যের ওপর থেকে অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরের নানা জটিলতা নিয়ে কথা বলবে বাংলাদেশ।

বৈঠকে দুই দেশের বাণিজ্যের বড় ফারাক বা বাণিজ্য ঘাটতির বিষয়টিও আসবে। কারণ ভারত থেকে আমরা যে পরিমাণ পণ্য কিনি, তার তুলনায় দেশটিতে আমাদের রপ্তানি বেশ কম। তবে আলোচিত সিইপিএ চুক্তিটি এবার আমাদের তালিকায় রাখা হয়নি।

উল্লেখ্য, চীনের পর ভারত আমাদের দেশের সবচেয়ে বড় আমদানির উৎস। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য পাঠিয়েছে, আর ভারত থেকে এনেছে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য। দেশের ব্যবসায়ীরা মূলত ভারত থেকেই কারখানার কাঁচামাল, কাপড় ও তুলা নিয়ে আসেন।

 

 

আয়শা/০৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad