ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

সিদ্ধার্থ-কিয়ারার ঘরে ফের সুখবর

Anima Rakhi | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ - ১২:২২:১৭ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে আবারও আসছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলেছেন তারা। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিষ্টি ছবি প্রকাশ করে অনুরাগীদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন এই দম্পতি।

সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়ে তারা লিখেছেন, জীবনের সবচেয়ে বড় উপহার আরও একবার পেতে চলেছেন তারা। নতুন অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষায় উচ্ছ্বসিত এই তারকা দম্পতি।

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন কিয়ারা ও সিদ্ধার্থ। তবে জীবনের বিশেষ মুহূর্তগুলো মাঝেমধ্যে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারা। প্রথম সন্তানের ক্ষেত্রেও একইভাবে সুখবরটি নিজেরাই প্রকাশ করেছিলেন।

২০২৫ সালের জুলাইয়ে প্রথমবার মা-বাবা হন কিয়ারা ও সিদ্ধার্থ। তাদের কন্যাসন্তানের নাম সারায়াহ মালহোত্রা। বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে এর আগেও কথা বলেছেন সিদ্ধার্থ। সম্প্রতি ‘বিগ বস ২০’-এর মঞ্চে সালমান খানের সঙ্গে আলাপচারিতায় মেয়েকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। বাবা হওয়াকে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন অভিনেতা।

প্রথম সন্তানের জন্মের সময় নিজেদের ব্যক্তিগত পরিসর নিয়ে বেশ সচেতন ছিলেন এই দম্পতি। মেয়ের জন্মের খবরও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই জানিয়েছিলেন। পাশাপাশি পরিবারের বিশেষ সময়টিকে ব্যক্তিগত রাখার জন্য অনুরাগী ও সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ করেছিলেন তারা।

কিউটিভি/অনিমা/০৭ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:২১

▎সর্বশেষ

ad