চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ - ০৯:৫৫:৫১ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য আজ ঐতিহাসিক একটি দিন। অতীতে এই মাঠে ভারতীয় পুরুষ ক্রিকেট দল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট এবং একট টি-টোয়েন্টি ম্যাচ খেলে।

আর মেয়েদের ক্রিকেটে এই মাঠে চারটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। ৫০ ওভারের সেই চার ম্যাচের মধ্যে একটিতে সর্বোচ্চ ২৮২ রান তুলে অস্ট্রেলিয়া। ভারত ২৮১ রান করেও হার এড়াতে পারেনি। তবে আজ চণ্ডীগড়ে পুরুষ দলের ঐতিহাসিক ওয়ানডেতে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৩৫১/৭ রান করেছে স্বাগতিক ভারত। এই মাঠে ওয়ানডে ক্রিকেটে এটাই সর্বোচ্চ রানের নজির।

তিন ম্যাচের চলতি সিরিজের প্রথম দুই খেলায় দাপুটে জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। সেই হিসেবে ক্যারিবীয়দের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ আজ। এই ম্যাচে জিততে না পারলে ৩-০ ব্যবধানে মগজ ধোলাই হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

গুয়াহাটিতে আগের ম্যাচে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড সর্বোচ্চ ৪০৫ রান করেও পরাজয় এড়াতে পারেনি ক্যারিবীয়রা। আজ তাদের জিততে হলে রেকর্ড গড়তে হবে। কারণ তারা অতীতে ৩৫০ বা তার বেশি রান তাড়া করে জিততে পারেনি। ক্যারিবীয়রা ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩২৭ রান টপকে জয় পেয়েছে। ওয়ানডে ক্রিকেটে সেটাই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। কাজেই আজ জিততে হলে তাদের নিশ্চিত রেকর্ড গড়তে হবে। 

ওয়েস্ট ইন্ডিজ অতীতে ইংল্যান্ডের বিপক্ষে ৪১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৮৯ রান করেছিল। ভারতে এই সফরের আগে ওয়ানডেতে সেটাই ছিল ক্যারিবীয়দের দলীয় সর্বোচ্চ রানের স্কোর। ভারত আজ টস জিতে প্রথমে ব্যাট করে লোকেশ রাহুলের অনবদ্য (১২৯*) সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩৫১ রান করে। ওয়ানডে ক্রিকেটে ভারত এনিয়ে ৪৫ ম্যাচে ৩৫০+ রান করল। 

২০১১ সালের ৮ ডিসেম্বর ইন্দোরে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ভারত ৫ উইকেটে রেকর্ড সর্বোচ্চ ৪১৮ রান করেছিল। এরপর ভারত আরও ৮ ওয়ানডেতে ৪০০+ রানের ইনিংস খেলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ৪০৬ রানের ঝলমলে ইনিংস খেলে ভারত।

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad