যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ - ০৭:৫০:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : কলকাতার ফুটবল ঐতিহ্যে আজ স্মরণীয় দিন। ১৯৭৭ সালে ইডেনে মোহনবাগানের বিরুদ্ধে পেলের কসমস ক্লাবের খেলেছিল। এরপর ২০১১ সালে যুবভারতীতে লিওনেল মেসির আর্জেন্টিা বনাম ভেনেজুয়েলা মুখোমুখি হয়েছি। আজ ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। ম্যাচের ফলাফল যাই হোক, পাঁচবারের বিশ্বকাপজয়ীদের বিপক্ষে ভারতীয় ফুটবল দলকে খেলতে দেখাও টিম ইন্ডিয়ার সমর্থকদের জন্য চোখের শান্তি। 

আজ যুবভারতী স্টেডিয়ামে অপেক্ষায় কলকাতার দর্শকদের জন্য। ব্রাজিলের রিও ডি জেনেইওর এক টিভি চ্যানেলের সাংবাদিক রদ্রিগো শুক্রবার বিকেলে যুবভারতীতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলেন, সবচেয়ে বেশি দামি টিকিট কত দামের? ভারতীয় মূল্যে ১৫০০০ টাকা, বা প্রায় ১৫৬ ডলার শুনে রদ্রিগো বললেন, ‘ব্রাজিলের হিসেবেও এটা বেশ দামি।’

রদ্রিগো বলেন, ‘মারাকানায় ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সবচেয়ে কম দামি টিকিটটা ২৫–৩০ ডলারের মতো।’ অর্থাৎ ভারতীয় মূল্যে ২৫০০–২৯০০ টাকার মতো। যা আজকের ব্রাজিলের ম্যাচের সবচেয়ে কম দামি টিকিট ১০০০ টাকার চেয়ে অবশ্য বেশি। ভারতের বিপক্ষে আজ নজর থাকবে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের দিকে। ১০ বছর আগে গোয়ায় ব্রিকস কাপে ব্রাজিলের অনূর্ধ্ব ১৭ টিমের হয়ে খেলেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তখন তিনি ছিলেন উঠতি তারকা। 

ভিনি এবার খেলতে এসেছেন ব্রাজিল জাতীয় দলের হয়ে। নেইমারহীন ব্রাজিলের অন্যতম সেরা তারকা ভিনি। তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছেন তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ। এই ব্রাজিলকে রুখে দেওয়ার প্ল্যান কী? ভারতের কোচ খালিদ জামিল জানান, ‘এ রকম একটা ম্যাচের চাপ থাকবেই। তবে আমাদের জীবনের সেরা খেলাটা খেললে যে কোনও ফলাফল হতে পারে।’পানামার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি বলেন, ‘গোল করার সুযোগ পেলে অবশ্যই করব। মাঠে সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমাদের জন্য এটা বিরাট ম্যাচ।’

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৫

▎সর্বশেষ

ad