আটোয়ারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ - ০৭:২৫:৩০ পিএম

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ,শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ, প্রাথমিক শিক্ষার উন্নয়ন, সংগঠনের কমিটি নিয়ে বিভেদ তৈরী না করা, সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ রেজা আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী। সভায় গেস্ট অব অনার হিসেবে উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ আসাদুল্লাহ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ কেরামত আলী বক্তব্য দেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ঠাকুরগাঁও জেলাধীন হরিপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, পঞ্চগড় জেলা শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার সুমি, বোদা উপজেলা কমিটির আহবায়ক মোঃ ইকবাল হোসেন, পঞ্চগড় সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আছিম উদ্দীন, পঞ্চগড় জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফতাব আলী প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন,সম্প্রতি প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি নিয়ে শিক্ষকদের মধ্যে মতবিরোধ সৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও মানসম্মত করতে শিক্ষকদের ঐক্যবদ্ধ ভুমিকা অত্যন্ত জরুরী। পাশাপাশি শিক্ষকদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষ্ার সার্বিক উন্নয়নে সংগঠনের কার্যকর ভুমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা শিক্ষকদের মতবিরোধ ও অভিমান অবসান ঘটিয়ে শিক্ষক সমাজকে সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:২২

▎সর্বশেষ

ad