স্পোর্টস ডেস্ক : পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আইসিসি। বৃহস্পতিবার এই সূচি প্রকাশ করা হয়। এবার ১২টি দল খেলবে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। ২০২৭ সালের ৮ অক্টোবর শুক্রবার এই ম্যাচটি হবে নামিবিয়ার উইন্ডহোকে।
এরপর অবশ্য খুব বেশি দিন বিশ্রাম নিতে পারবে না দলটি। ৩ দিন পর ১২ অক্টোবর তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগে ‘ইস্ট লন্ডন’ নামে পরিচিত কুগোম্পো সিটিতে হবে খেলাটি।
বাংলাদেশের পরের ম্যাচও ৩ দিনের বিরতির পর। ১৬ অক্টোবর শনিবার তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ম্যাচটি হবে ডারবানে।
এই ম্যাচের পর বাংলাদেশ বিশ্রাম পাবে ২ দিনের। তাদের চতুর্থ ম্যাচ ১৯ অক্টোবর মঙ্গলবার। এই দিন বাংলাদেশের সামনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচও হবে ডারবানে।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ২৩ অক্টোবর শনিবার। সেদিন তাদের প্রতিপক্ষ সুপার সিরিজ খেলে আসা কোয়ালিফায়ার বি দলটি। খেলা হবে সেঞ্চুরিয়নে।
গ্রুপ পর্ব শেষ হলে শুরু হবে সুপার সেভেন। ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই পর্ব। সেখানে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার সঙ্গে হবে, তা নির্ভর করবে গ্রুপ বি-তে দলের অবস্থানের ওপর। সেমিফাইনাল হবে ১৭ ও ১৮ নভেম্বর।
আয়শা/০২ অক্টোবর ২০২৬,/দুপুর ১:৩৩
