ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৯৪৮

Anima Rakhi | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:২৭:৩৩ পিএম

ডেস্ক নিউজ : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। নিয়ে চলতি বছর মশাবাহিত রোগে মোট প্রাণহানি ২৪৫ জনে দাঁড়াল। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে দুইজন ও রংপুর বিভাগে একজনের প্রাণহানি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৩৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২৪৮ জন, ঢাকা বিভাগে ৩২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০, বরিশাল বিভাগে ২১২, রাজশাহী বিভাগে ২১১, ময়মনসিংহ বিভাগে ১০২, রংপুর বিভাগে ৯৯ ও সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে  চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১১৪ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৪৭ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৯, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

কিউটিভি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:২৬

▎সর্বশেষ

ad