পুলিশ পাহারায় আল-আকসা প্রাঙ্গণে শত শত ইসরাইলি

Ayesha Siddika | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ - ০৩:৩৬:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিদের সুক্কোত উৎসবের পঞ্চম দিনে পুলিশের নিরাপত্তায় পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন শত শত ইসরাইলি বসতি স্থাপনকারী। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৫০০ জন সেখানে প্রবেশ করেন।

আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের পর বেন-গভির বলেন, ‘আমরাই এই বাড়ির মালিক, আমরা তাদের পরাজিত করেছি।’আল-আকসা মসজিদ মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান এবং একই স্থাপনা ইহুদিদের কাছেও পবিত্র হিসেবে বিবেচিত। মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি রাজনৈতিক নেতা ও বসতি স্থাপনকারীদের প্রবেশকে ঘিরে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

সুক্কোত ইহুদি ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। উৎসবকে কেন্দ্র করে আল-আকসা প্রাঙ্গণে সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও জোরদার করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

 

 

আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:৩৪

▎সর্বশেষ

ad