ডেস্ক নিউজ : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরে হোটেল গ্র্যান্ড হায়াতে দ্বিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ কথা জানান। তিনি জানান, দ্বিপক্ষীয় এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৩৮
