দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

Ayesha Siddika | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ - ১১:১৪:৩০ পিএম

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের মাটি শক্ত করা যে খুব সহজ ছিল তা নয়, নিজগুণে সেই জায়গা তৈরি করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। দেবের সঙ্গে একের পর এক সিনেমায় জুটি বেঁধে ইতোমধ্যে সিনেমাপ্রেমী দর্শকদের নজর কেড়েছেন তিনি। 

যদিও এ সিনেমার বিষয়ে এখন পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। অভিনেতা জিৎ কিংবা ইধিকাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, অভিনেতা দেবের সঙ্গে ইধিকার জুটি ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। একের পর এক সিনেমা পাগলুখ্যাত অভিনেতার বিপরীতে দেখা গেছে তাকে। সেই সিনেমাগুলোর সাফল্যের পর টালিপাড়ায় ইধিকা পালের চাহিদা যে বেড়ে গেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। 

সম্প্রতি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার শুটিং শেষ করেছেন ইধিকা পাল। সেখানেও যিশু সেনগুপ্তের সঙ্গে একফ্রেমে দেখা যাবে অভিনেত্রীকে। নতুন সিনেমার সবটাই এখন নাকি আলোচনা স্তরে। 

 

 

আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:১৪

▎সর্বশেষ

ad