ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ভাই-বোন একই বিছানায় ঘুমানো যাবে কি? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৩৪:৫৭ পিএম

ডেস্ক নিউজ : ভাই-বোন একই বিছানায় ঘুমানোর বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে ইসলাম। এবিষয়ে কথা বলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি এক ব্যক্তি শায়খ আহামাদুল্লাহকে প্রশ্ন করেন ভাই-বোন একই বিছানায় থাকা যাবে কি?

জবাবে তিনি বলেন, প্রাপ্তবয়স্ক ভাই-বোন একই বিছানায় ঘুমানো সম্পূর্ণ নিষেধ এবং একই কক্ষে একা থাকা থেকেও বিরত থাকা উচিত। প্রাপ্তবয়স্ক ভাই-বোন কিংবা একই লিঙ্গের প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তিরও একই বিছানায় বা একই চাদরের নিচে শয়ন করা হাদিস দ্বারা নিষেধ করা হয়েছে।

তিনি আরও বলেন, ফিতনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং ইসলামী অনুশাসন রক্ষায় প্রাপ্তবয়স্ক ভাই-বোনের আলাদা বিছানায়, সম্ভব হলে আলাদা কক্ষে ঘুমানো উত্তম।  ভাই বোনকে একই বিছানায় থাকতে দেওয়া উচিত নই কারণ শয়তান সেখানে তৃতীয় জনের ভূমিকা পালন করে।

তার মতে, শিশু হলে একই বিছায় থাকতে পারে। তবে শিশুদের বয়স ৭ বছর হলেই তাদের ঘুমানোর বিছানা আলাদা করে দেওয়ার নির্দেশ রয়েছে। রাসুল (সা.) বলেছেন, একজন নারী একজন পুরুষ একাকি কোথাও থাকবে না।

হজরত আবু সাঈদ আল-খুদরি (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন- কোনো পুরুষ অপর পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না এবং কোনো নারী অপর নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না; কোনো পুরুষ অপর পুরুষের সঙ্গে এক কাপড়ের নিচে (উলঙ্গ অবস্থায়) ঘুমাবে না এবং কোনো নারী অপর নারীর সঙ্গে একই কাপড়ের নিচে (উলঙ্গ অবস্থায়) ঘুমাবে না।’ (মুসলিম ৩৩৮)

 

 

আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad