শচীনের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন রুট

Ayesha Siddika | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ - ১২:০৮:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। শেষটাও ফিফটি দিয়ে করেছেন জো রুট। তাতে একটি রেকর্ডের তালিকায় তিনি চূড়ায় উঠেছেন এককভাবে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে রুট পেছনে ফেলেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

হেডিংলিতে প্রথম টেস্টে ৬৬ রানের ইনিংসে শচীনের পাশে বসেছিলেন তিনি। এই তালিকায় তাদের পরে আছেন শিবনারায়ণ চন্দরপল (৬৬), অ্যালান বোর্ডার (৬৩), রাহুল দ্রাবিড় (৬৩) ও রিকি পন্টিং (৬২)।

টেস্টে সবচেয়ে বেশি ৫০ ছোঁয়া ইনিংসের রেকর্ড অবশ্য এখনো শচীনের, ১১৯টি (৫১ সেঞ্চুরি ও ৬৮ ফিফটি)। এখানে দুই নম্বরে আছেন রুট, ১১০টি (৪১ সেঞ্চুরি ও ৬৯ ফিফটি)। এছাড়া প্রথম ব্যাটার হিসাবে এজবাস্টনে এক হাজার টেস্ট রানের মাইলফলকও স্পর্শ করেছেন রুট। এ মাঠে ১১ টেস্টে তার রান ১০১৮।

ইংল্যান্ডের সফলতম ব্যাটার রুট দেশের ভিন্ন চারটি ভেন্যুতে টেস্টে অন্তত হাজার রান করলেন। ভিন্ন চারটি ভেন্যুতে হাজার রান আছে আর শুধু জ্যাক ক্যালিস ও পন্টিংয়ের। এই সংস্করণে রুটের মোট রান এখন ১৪২৭৮। শচীন রেকর্ড ১৫৯২১ রানের পেছনে ছুটছেন ৩৫ বছর বয়সি ইংলিশ তারকা।

 

 

আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:০৫

▎সর্বশেষ

ad