ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥

Ayesha Siddika | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:২৯:০২ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আবুল বাশার।

উদ্ভোধন অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম স্বর্ণজয়ী নারী শারমিন ফারজানা রুমি ও পুরুষ প্রশিক্ষক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মোঃ সোহেল রানা, স্থানীয় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ।

মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু)। উদ্ভোধনী অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শনী করেন রংপুর ক্লাবের কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডোর শিক্ষার্থীবৃন্দ। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজক ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা। এ সময় উপস্থিত ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবং নতুন কুড়ি ১০-১৪ বছরের সকল ছাত্র/ছাত্রী।

 

 

আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:২২

▎সর্বশেষ

ad