ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আওয়ামী লীগের পতন ও নেতাকর্মীদের ভূমিকা নিয়ে মুখ খুললেন মেঘনা আলম

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ - ০৪:৪০:৩৪ পিএম

বিনোদন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পতন এবং দলটির কর্মীদের সাম্প্রতিক আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল মেঘনা আলম। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটি ক্ষতিকর দল। বস্তির যুবসমাজকে অপব্যবহারের রাজনীতির কারণেই দলটির পতন হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

মডেল মেঘনা আলমের পোস্টটি বাংলাদেশ টাইমসের পাঠকদের জন্য হুবহু নিচে দেয়া হলো- ‘‘বাংলাদেশের জন্য লীগ ক্ষতিকর। বস্তির পোলাপাইন নিয়ে রাজনীতি করায় তাদের পতন হয়েছে। লীগের টপ ১০ নেতা নেত্রীও মেঘনা আলমকে সমীহ করে চলত, কিন্তু লীগের বিপক্ষে বক্তব্য/কাজ না থাকলেও, শুধুমাত্র বিএনপি সাপোর্ট করায়, লীগের পাতি কর্মীরা মেঘনা আলমকে হেনস্তা করে যাচ্ছে। 

ক্ষমতা থেকে পতিত একটা দলের দুই টাকার কর্মীরা যদি এত অসহিষ্ণু, অপদার্থ ও ক্ষতিকর হয়, কারণ ছাড়াই এত অ্যাগ্রেসিভ আচরণ করে, তাহলে ক্ষমতা পেলে, আর তাদের আসল বিরোধীদের প্রতি তারা কেমন অমানুষ হবে, চিন্তার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে আমি গণতন্ত্রে বিশ্বাস করি, কোন রাজনৈতিক দলকেই ব্যান করা উচিত না সব সময় বলি, কিন্তু এই মুহূর্তে লীগের নাম ভাঙিয়ে যারা আছে, এরা কেউ রাজনীতিবিদ না, এরা সন্ত্রাসী। এদের সন্ত্রাসী দল হিসেবেই ব্যান করে রাখতে হবে। যদি কোনোদিন ভদ্র হয়, সেটা আলাদা বিষয়।

 

 

আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad