ব্রেকিং নিউজ
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

Ayesha Siddika | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৫:১২:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উচ্চতার স্পান্টিক পর্বত থেকে নামার সময় মারা যাওয়া পাকিস্তানি পর্বতারোহী ও চিকিৎসক ড. আসমা মুশতাকের লাশ বেস ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। খবর জিও নিউজের।

আতাউল্লাহ তারার জানান, অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের পর ড. আসমা মুশতাকের লাশ স্পান্টিক বেস ক্যাম্প থেকে স্কর্দুতে আনা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে পরবর্তী ফ্লাইটে লাশটি লাহোরে নেওয়া হবে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া এফসিএনএ, অরান্দু ভলান্টিয়ার রেসকিউ টিমসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী।    

গত ২০ আগস্ট স্পান্টিক পর্বত জয় করে নামার সময় প্রায় ৬ হাজার ৪০০ মিটার উচ্চতায় হাই-অল্টিটিউড সিকনেসে আক্রান্ত হয়ে মারা যান ৩৪ বছর বয়সি ড. আসমা মুশতাক। তীব্র তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে বেশ কয়েকবার চেষ্টা করেও তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে অরান্দু ভলান্টিয়ার রেসকিউ টিমের পর্বতারোহীরা জীবনের ঝুঁকি নিয়ে ৬ হাজার ২০০ মিটারের বেশি উচ্চতা থেকে লাশটি উদ্ধার করে স্পান্টিক বেস ক্যাম্পে নিয়ে আসেন। আবহাওয়া কিছুটা অনুকূলে এলে গত সোমবার হেলিকপ্টারে করে লাশটি স্কর্দুতে নেওয়া হয়।

 

 

 

আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad