স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন। এতে বিশ্বজুড়ে কোটি ভক্ত এখন এই কিংবদন্তির একটি রাজকীয় বিদায়ি ম্যাচের অপেক্ষায় দিন গুনছেন।
গেল ৩১ আগস্ট মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। তারপর থেকেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার জন্য বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম বোলিভিপের তথ্য অনুযায়ী, এএফএ সেপ্টেম্বর বা তার পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে ২-৩টি প্রীতি ম্যাচের আয়োজন করার জন্য কাজ করছে। ম্যাচগুলো বুয়েনস আইরেস, কর্ডোবা বা মেসির নিজের শহর রোজারিওতে আয়োজনের পরিকল্পনা চলছে। তবে প্রতিপক্ষ এখনো নিশ্চিত করা হয়নি। শুরুতে এশিয়া সফরের অংশ হিসেবে চীনে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। তবে মেসি অবসর নেওয়ায় তার খেলার নিশ্চয়তা না পেয়ে চীনা স্পন্সর ও আয়োজকরা চুক্তি থেকে পিছিয়ে আসে। ফলে এএফএ এখন ঘরের মাঠেই বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে।
বোর্ডের পক্ষ থেকে খসড়া পরিকল্পনা সাজানো হলেও, মেসি নিজে এই ম্যাচে খেলবেন নাকি কেবল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—তা এখনও নিশ্চিত নয়। চূড়ান্ত সূচির জন্য মেসির সবুজ সংকেতের অপেক্ষা করছে এএফএ। ভক্তদের একটি বড় অংশ চান মেসি যেন তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি আর্জেন্টিনার ঘরের মাঠে খেলেন, যেখানে তিনি সমর্থকদের সামনে সরাসরি বিদায় নিতে পারবেন।
আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫
