বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসের বাংলাদেশ প্রতিনিধি অধ্যাপক ডা. মুজিবুর

Ayesha Siddika | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:৪৮:৫১ পিএম

ডেস্ক নিউজ : অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ১৫তম IFEA World Endodontic Congress 2026-এ বাংলাদেশের Country Representative Speaker হিসেবে অংশ নেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। শনিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ থেকে ৩০ আগস্ট সিডনির International Convention Centre Sydney (ICC Sydney)-তে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক বৈজ্ঞানিক কংগ্রেসে বিশ্বের ৫৬টি দেশের খ্যাতনামা ৯৯৪জন এন্ডোডন্টিক বিশেষজ্ঞ, গবেষক ও ডেন্টাল পেশাজীবীরা অংশ নেন। কংগ্রেসে সমসাময়িক এন্ডোডন্টিক চিকিৎসাবিজ্ঞান, গবেষণা নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক অধিবেশন, আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ২৮ আগস্ট একমাত্র বাংলাদেশের Country Presentation সেশনে ‘Impact of Trauma in Endodontic Outcome’ শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা করেন। চার দিনব্যাপী এ আয়োজনে এন্ডোডন্টিক চিকিৎসার আধুনিক প্রযুক্তি, ক্লিনিক্যাল ব্যবস্থাপনা, গবেষণা নিয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আলোচনা হয়। 

বাংলাদেশের Country Representative Speaker হিসেবে অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের এ অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের এন্ডোডন্টিক শিক্ষা, চিকিৎসা ও গবেষণার প্রতিনিধিত্বকে আরও সমৃদ্ধ করেছে।

 

 

আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৫

▎সর্বশেষ

ad