আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের ‘অবৈধ উপস্থিতি’ বন্ধ করতে বলেছে জাতিসংঘ। সংস্থাটি দখলদার দেশটিকে আহ্বান জানিয়ে বলেছে, সব ইসরাইলি বসতি স্থাপনকারীকে সেখান থেকে সরিয়ে নিতে হবে।
বিভিন্ন ইসরাইলি বসতি স্থাপনকারীদের আউটপোস্ট দিয়ে ঘেরা আল-মুঘাইয়ির দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি বাসিন্দাদের এলাকা ছাড়তে বাধ্য করার জন্য বসতি স্থাপনকারী ও রাষ্ট্রীয় বাহিনীর ধারাবাহিক তৎপরতার লক্ষ্যবস্তু হয়ে আছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুধু ২০২৬ সালেই আল-মুঘাইয়িরে বসতি স্থাপনকারীদের ৫০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এতে বহু ফিলিস্তিনি নাগরিক হতাহত হয়েছেন।
আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:১২
