আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে নৌবাহিনী মোতায়েনের জন্য দক্ষিণ কোরিয়া ‘চূড়ান্ত ও বাস্তব প্রস্তুতি’ নিচ্ছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএসকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেন। একই সময়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি যৌথ সামরিক মহড়ার পরিসরও কমিয়ে দেয়। এসবিএসকে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়ার বাহিনী কোথায় ঘাঁটি স্থাপন করবে এবং কোন কোন বন্দর ব্যবহার করবে, তা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।
তবে হরমুজ প্রণালিতে সেনা পাঠানোর আগে কয়েকটি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদন এবং জাতীয় পরিষদের সম্মতি।হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারেও এর প্রভাব পড়তে পারে।
তথ্যসূত্র: আনাদোলু
আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:৫০
