ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নতুন আইনে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে বাধ্য হলেন নেইমার

Ayesha Siddika | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ - ০২:৩২:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : এই নিয়মের আওতায়, কোনো গোলরক্ষক চিকিৎসা নেওয়ার প্রয়োজন হওয়ায় খেলা বন্ধ হলে খেলা পুনরায় শুরুর পর কোচকে সঙ্গে সঙ্গে একজন ফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠানোর জন্য মনোনীত করতে হবে। কোচ ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়কে মনোনীত করতে ব্যর্থ হলে দলের অধিনায়ককেই এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে।

সোমবার (১৭ আগস্ট) ভাস্কোর বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ে ব্রাজিলের শীর্ষ লিগে প্রথমবারের মতো এই নিয়ম প্রয়োগ করা হয়। ম্যাচে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসা নেওয়ার অনুরোধ করলে নিয়মটি কার্যকর হয়।

সান্তোসের কোচ ১০ সেকেন্ডের মধ্যে অন্য কোনো খেলোয়াড়কে মনোনীত করতে না পারায় রেফারি অধিনায়ক নেইমারকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। ৩৪ বছর বয়সী নেইমার এ বছরের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে বদলি হিসেবে দুটি ম্যাচে খেলেছেন। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে হারা ম্যাচে শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন তিনি।

 

 

আয়শা/১৯ অগাস্ট ২০২৬,/দুপুর ২:৩১

▎সর্বশেষ

ad