ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন

Ayesha Siddika | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ - ০২:৪৬:০০ পিএম

বিনোদন ডেস্ক : ছোটপর্দার বর্তমান প্রজন্মের অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। তাদের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় নতুন এক প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে বন্দি হলেন ‘মনের মতো মন’ নাটকে।

পর্দায় তাদের বোঝাপড়া ও স্বাভাবিক অভিনয় দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে। সেই চমৎকার সম্পর্কের ওপর আস্থা রেখেই নির্মাতা ইমরাউল রাফাত আরও একবার এই জুটিকে নিয়ে ভালোবাসা ও অনুভূতির এক নতুন ক্যানভাস তৈরি করেছেন।
ভালোবাসার ভিন্নধর্মী গল্পে বরাবরই নজর কেড়েছেন নীহা। গল্প নির্বাচনে নিজের মেধা ও রুচির পরিচয় দিয়ে ইতোপূর্বে কুড়িয়েছেন ইতিবাচক সাড়া। চিত্রনাট্যের চমৎকার বুনন আর চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় এবার তিনি যুক্ত হয়েছেন ‘মনের মতো মন’ নাটকে।
ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি -এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন।
নাটকটিতে ইয়াশ-নীহা জুটির পাশাপাশি দেশের একঝাঁক অভিজ্ঞ ও গুণী অভিনয়শিল্পীকে দেখা যাবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান ও জয় শাহরিয়ার বাপ্পি।

 

 

আয়শা/১৯ অগাস্ট ২০২৬,/দুপুর ২:৪৪

▎সর্বশেষ

ad