ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

গ্যাস-বিদ্যুতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম

Ayesha Siddika | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ - ১২:৪৭:৫৩ পিএম

ডেস্ক নিউজ : গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সেটিকে ‘হঠকারিতা’ হিসাবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।  সোমবার রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। 

এনসিপি-সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) অনুষ্ঠানের আয়োজন করে। এতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ‘সত্যের পক্ষে শক্তভাবে অবস্থান নেওয়া’ বেশ কয়েকজন সাংবাদিক নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। নাহিদ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের গণতান্ত্রিক প্রতিবাদকে বলা হচ্ছে হঠকারিতা। বলা হচ্ছে, বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি।’ তিনি অভিযোগ করে বলেন, ‘কালকে যখন আমি রাস্তায় নামব প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ (বয়ান) সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে।’

বাংলাদেশে এখন যে মুক্ত পরিবেশ আছে, তা ‘আপৎকালীন’ বলে মনে করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এটা কত দিন থাকবে, আমরা কেউ জানি না। ধীরে ধীরে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। সেই সংকোচন ঠেকাতে হবে সবাই মিলেই।

সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়। আর রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের ভূমিকা পালন করব।’ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অনেক সাংবাদিককে গণমাধ্যম থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে উঠে আসা সাংবাদিকদের সুরক্ষা আইনসহ বিভিন্ন ভালো নীতি বাস্তবায়নের দাবিও জানান। 

নাহিদ ইসলামের বক্তব্যের আগে অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি মাঠপর্যায়ে জুলাই অভ্যুত্থানের সংবাদ সংগ্রহ করা বেশ কয়েকজন সাংবাদিক তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা-প্রাপ্তির বিষয়ে বক্তব্য দেন। কেউ কেউ অভ্যুত্থানের পর চাকরিচ্যুতির কথা উল্লে­খ করেন। কাঙ্খিত পরিবর্তন না হওয়ায় কেউ কেউ হতাশা প্রকাশ করেন।

 

 

আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/দুপুর ১২:৪৪

▎সর্বশেষ

ad