আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে কংগ্রেসের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পররাষ্ট্রনীতি নিয়ে চরম ব্যঙ্গ করেছেন রাহুল গান্ধী। বিশেষ করে বিদেশি নেতাদের সঙ্গে মোদির কোলাকুলি বা জড়িয়ে ধরার অভ্যাসটিকে তিনি কটাক্ষ করেন।
মঞ্চের মধ্যেই তিনি দলের আরেক নেতা সন্দীপ দীক্ষিতকে জড়িয়ে ধরে বলেন, মোদি ভাবেন এটাই বুঝি বিদেশনীতি! তখন সন্দীপ দীক্ষিতও রসিকতা করে বলেন, আপনি আমাকে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ভেবে জড়িয়ে ধরেননি তো? এই কথায় উপস্থিত সবাই হেসে ওঠেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে এমন রসিকতায় ভীষণ চটেছে বিজেপি। দলের নেতারা বলেছেন, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন সস্তা কথাবার্তা বলাটা অত্যন্ত নোংরা এবং এটি ‘নর্দমার স্তরের’ আচরণ। এক বিজেপি নেতা তো রাহুলের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এছাড়া অরুণাচল প্রদেশে চীন ভারতের সেনাদের টহল দিতে বাধা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। রাহুলের দাবি, এই বিষয়গুলো নিয়ে খোদ প্রধানমন্ত্রীর দপ্তরেই চাপা অসন্তোষ চলছে।
সূত্র: দ্য প্রিন্ট।
আয়শা/১৪ অগাস্ট ২০২৬,/রাত ১০:০৫
