ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির

Ayesha Siddika | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ - ০৯:৫৫:২৬ পিএম

ডেস্ক নিউজ : জনজীবনের নানা সংকট নিয়ে সরকারের সমালোচনা করে সংসদের জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মানুষ নামাজ পড়তে এসে তার কাছে গ্যাস ও পানি চাইছেন। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, চাঁদাবাজি ও দুর্নীতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) নিজ নির্বাচনী এলাকা রাজধানীর মিরপুরের পীরেরবাগে জুমার নামাজ আদায় করেন জামায়াত আমির। নামাজ শেষে শিশু-কিশোরসহ স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘নামাজে আসলে মানুষ আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নাই; পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো। কিন্তু গ্রামে তো মানুষ একেবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে।’জনগণের চলমান সংকট নিয়ে সংসদে অর্থবহ আলোচনা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান জামায়াত আমির।
এ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আসলে বিরোধী দল সফল হয় না। সফল হয় সরকার। সরকারকে ভালো কাজে সহযোগিতা করার দায়িত্ব হলো বিরোধী দলের। সরকার যদি উদ্যোগ নেয়, অবশ্যই আমরা সহযোগিতা করব।’বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকারের সব উদ্যোগ খারাপ, এটা আমরা বলব না। কিন্তু জনজীবনের যে সাফারিংগুলো এটা আসলেই অতিষ্ঠ। এগুলা নিয়ে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। জুমায় আসার আগেই ভারপ্রাপ্ত স্পিকার যিনি আছেন তাকে ফোন করে বলেছি, সংসদের অধিবেশন জরুরিভাবে ডাকেন।’
তবে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘এখন দেশে যে সংকটগুলা চলতেছে জ্বালানি গ্যাস, তারপরে বিদ্যুৎ, পানি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চুরি, ছিনতাই চতুর্দিকে শুরু হয়েছে; চাঁদাবাজি ঘাটে ঘাটে, বিভিন্ন মাত্রার দুর্নীতি। সরকারের লোকেরাই স্বীকার করছেন যে, দুর্নীতি বেড়েছে কমেনি।’
নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘এখন ছয় মাসে কমবে তো কিছু, বাড়ে কেন? এর আগে উনারা বলতেন আমরা বলি নাই। উনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল। ছয় মাসও চলে গেল। এখন ঠিক না হয়ে বেঠিকটা বাড়তেছে কেন?’
সরকার চাঁদাবাজি ও দুর্নীতি কমাতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারেনি এবং জনগণের গ্যাসের সংকটও দূর করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। তার মতে, ‘কিছু ভালো কাজ যদি হয়েও থাকে কিন্তু জনজীবনের এই সাফারিংগুলার নিচে এগুলা সব চাপা পড়ে যাচ্ছে।’

 

 

আয়শা/১৪ অগাস্ট ২০২৬,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad