ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

এসএসসির ফলে কোন বোর্ডে পাসের হার কত

Anima Rakhi | আপডেট: ১০ আগস্ট ২০২৬ - ০৬:৪৯:০৩ পিএম

ডেস্ক নিউজ : এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে পাসের হারে দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। আর জিপিএ ৫ পাওয়ার দিক থেকেও সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড। এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন শিক্ষার্থী।

সোমবার সকালে প্রকাশিত ফলাফলে বোর্ডভিত্তিক পাসের হার ও জিপিএ ৫ এর চিত্রে এমন তথ্য পাওয়া গেছে।

  • ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন।
  • যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন।
  • কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন।
  • রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন।
  • বরিশাল বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন।
  • চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন।
  • সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন।
  • দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন।
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

সোমবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

কিউটিভি/অনিমা/১০ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৪৮

▎সর্বশেষ

ad