ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন

Anima Rakhi | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ - ০৫:৩৮:৩১ পিএম

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৩১ জুলাই পর্যন্ত দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশের ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। 

রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আপাতত এটা নিয়েই হবে। তবে তারিখ পরিবর্তন হওয়ায় কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তীতে এই তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে আসবে। 

ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালা আজ আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছে। এতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা পাঠানো হয়েছে বলে তিনি জানেন।

তিনি বলেন, আইন সংশোধনের বিষয়টা এখনো পর্যন্ত পাঠানো হয়নি। নথিটি প্রক্রিয়াধীন আছে এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দিব। 

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ইসি সচিব বলেন, আজ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল আজ সকালে মনোনয়নপত্র নিয়ে গেছেন। এখন পর্যন্ত আর কেউ, কোনো দল বা কোনো প্রার্থী এসে মনোনয়নপত্র নেয়নি। শুধুমাত্র বিএনপি দুটি ফরম নিয়েছে বলে জানান তিনি।

কিউটিভি/অনিমা/০৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৩৭

▎সর্বশেষ

ad