ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনি

Ayesha Siddika | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ - ০৮:১১:৪১ পিএম

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের নওজোয়ান মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণে মধ্য দিয়ে বৃক্ষ মেলার সমাপনি অনুষ্ঠিত হয়।

বৃক্ষ মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বায়েজিত হোসেন পলাশ, নওগাঁ সদর উপজেলা বিএনপি‘র সাধারন সম্পাদক শ.ম. আ.আল কাফী তুহিন, জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, নওগাঁ  নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্থাক আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্সারি মালিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলায় সর্বচ্চ গাছের চারা বিক্রয় করায় শ্রেষ্ট তিন জন নার্সারি মালিককে ক্রেস্ট প্রদান করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আয়শা/০৮ অগাস্ট ২০২৬,/রাত ৮:১২
▎সর্বশেষ

ad