ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি

Ayesha Siddika | আপডেট: ২২ জুলাই ২০২৬ - ০৮:২৪:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : চেহারাজুড়ে হতাশার ছাপ, চোখেমুখে পরাজয়ের বেদনা। মাঠের ঘাসে নীরবে বসে ছিলেন লিওনেল মেসি। সেই দৃশ্য এড়িয়ে যায়নি লামিন ইয়ামালের চোখ। সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপনে না গিয়ে তিনি ছুটে যান আর্জেন্টাইন অধিনায়কের কাছে। ইয়ামালকে এগিয়ে আসতে দেখে হাত বাড়িয়ে দেন মেসি।

স্প্যানিশ তরুণ তাকে টেনে তুলে দাঁড় করান। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। ইয়ামাল স্নেহভরে মেসির পিঠে কয়েকবার হাত বুলিয়ে দেন। মেসিও তাকে কিছু বলছিলেন, তবে সেই কথাগুলো শোনা যায়নি।  

ইয়ামাল এবার সেই কথোপকথন প্রকাশ্যে আনলেন। স্পেনের বিশ্বজয়ী তারকা বললেন, ‘ইতিহাসের সেরা এবং এমন একজন আমি সবসময় যার প্রশংসা করি। ম্যাচ শেষে আমি তাকে আমার শ্রদ্ধা জানালাম।’

তারপর? ইয়ামাল বললেন, ‘তিনি আমাকে নিজের মতো করে এগিয়ে যেতে বললেন এবং বললেন, ভবিষ্যৎ আমাদের প্রজন্মের হাতে। ওই কথাগুলো আমার কাছে গলায় ঝুলানো স্বর্ণপদকের মতো মূল্যবান।’

 

 

আয়শা/২২ জুলাই ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad