ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

টমেটো উপহার পেলেন স্পেনের বিশ্বকাপজয়ী দুই তারকা!

Ayesha Siddika | আপডেট: ২২ জুলাই ২০২৬ - ০৩:৫৭:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : স্পেনের জাতীয় ফুটবল দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেওয়ার পর অনন্য এক পুরস্কার পেলেন দুই স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ এবং পাবলো গাভি। দুজনের নিজ শহর থেকে তাদের শারীরিক ওজনের সমপরিমাণ বিখ্যাত স্থানীয় টমেটো উপহার হিসেবে দেওয়া হয়েছে।

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের ছোট্ট শহর ‘লোস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা’ থেকে উঠে এসেছেন এই দুই তারকা। রাজধানী মাদ্রিদে জাতীয় দলের সঙ্গে জমকালো উদযাপনের পর তারা নিজ শহরে ফেরেন। চ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে মাদ্রিদের রাজপথে নেমেছিল প্রায় ২০ লাখের বেশি মানুষ। 

নিজ শহরে ফেরামাত্রই ফ্যাবিয়ান রুইজ এবং গাভিকে দেওয়া হয় এক রাজকীয় সংবর্ধনা। সেখানে শহরের বহু পুরোনো ও ঐতিহ্যবাহী রীতি মেনে তাদের শারীরিক ওজনের সমান টমেটো উপহার দেয় লোস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা সিটি কাউন্সিল। 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই দুই তারকার সম্মানার্থে শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ। সে অনুযায়ী, ‘মারিসমাস’ এবং ‘সান সেবাস্টিয়ান’ স্টেডিয়াম দুটির নতুন নাম হচ্ছে যথাক্রমে ‘ফ্যাবিয়ান রুইজ’ এবং ‘পাবলো পায়েজ গ্যভিরা’ (তিনি গাভি নামে সমধিক পরিচিত) স্টেডিয়াম। 

ফুটবল ক্যারিয়ারের গোড়ার দিকে ফ্যাবিয়ান রুইজ তার খেলা শুরু করেছিলেন ‘লোস পালাসিওস সিএফ’ দল থেকে। অন্যদিকে, মাত্র ছয় বছর বয়সে ‘লা লিয়ারা বালম্পি’ ক্লাবের ইয়ুথ সিস্টেমে যোগ দেন গাভি। মারিসমাস এবং সান সেবাস্টিয়ান স্টেডিয়াম দুটি মূলত এই ক্লাব দুটির নিজস্ব হোম গ্রাউন্ড। 

এ ছাড়া, শহরের ‘হুয়ান হোসে ভাকেরো’ অ্যাভিনিউতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ বা মনুমেন্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সিটি কাউন্সিল। রুইজ, গাভি এবং ২০১০ সালের বিশ্বজয়ী দলের তারকা উইঙ্গার হেসুস নাভাস—এই তিনজনের সম্মানার্থে এই মনুমেন্টটি তৈরি করা হচ্ছে।

অতি শিগগিরই খেলোয়াড়দ্বয় এই মনুমেন্টের একটি মডেল উন্মোচন করবেন। উল্লেখ্য, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় স্পেন। দলের হয়ে জয়সূচক একমাত্র গুরুত্বপূর্ণ গোলটি করেন ফেরান তোরেস। 

 

 

আয়শা/২২ জুলাই ২০২৬,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad