ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

উজানের ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে, দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন

Ayesha Siddika | আপডেট: ২১ জুলাই ২০২৬ - ০৯:৩৮:৩৩ পিএম
রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি : উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের কয়েকটি নদ-নদীর পানি বাড়ায় নদীতীরবর্তী মানুষের মধ্যে বন্যার আতঙ্ক বাড়ছে। এরই মধ্যে নিম্নাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয়ে আমন বীজতলা, পাট, চীনাবাদাম ও শাকসবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বন্যা মৌসুমে জেলায় এসব ফসলসহ মোট ৪৯৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমর নদের বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা দিয়েছে ৪২টি পয়েন্টে নতুন করে তীব্র নদী ভাঙন। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে সকাল ৬টা থেকে পানি ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানি দিনের মধ্যে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার নিচে রয়েছে।

দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে পানি ১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার নিচে, হাতিয়া পয়েন্টে ২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে এবং চিলমারী পয়েন্টে ২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে দিনের মধ্যে পানি ৪ সেন্টিমিটার কমেছে। সন্ধ্যা ৬টায় এ নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘কুড়িগ্রামের নদ-নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কয়েকটি পয়েন্টে পানি বাড়ছে। উজানের ঢল ও বৃষ্টিপাতের ওপর পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে। পানি বাড়ার বিষয়টি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’নদ-নদীর পানি বাড়তে থাকায় চর ও নদীতীরবর্তী এলাকার মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

নিম্নাঞ্চলের ফসলি জমিতে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। বিশেষ করে আমন বীজতলা, পাট, চীনাবাদাম ও শাকসবজি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৪৯৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বেড়ে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। ক্যাপশনঃ চিলমারী উপজেলার নৌবন্দর এবং  ব্রহ্মপুত্রের কাঁচকেল এলাকা থেকে ক্যামেরাবন্দি।  

আয়শা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:৩০
▎সর্বশেষ

ad