ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

নওগাঁর পোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ১৩ জুলাই ২০২৬ - ০৪:০৭:১০ পিএম
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় সারাইগাছি মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পদযাত্রাটি সরাইগাছি মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সারাইগাছি মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রিয় কমিটির নারী শক্তির আহবায়ক মনিরা শারমীন, যুবশক্তির সদস্য ফরহাদ সোহেল, এনসিপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের সীমান্ত সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন।

তারা জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বর্তমান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়াও তারা বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা ও এদেশে তাদের রাজনীতি করতে দেওয়া হবেনা বলে উল্লেখ করেন। তারা বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে হত্যা করেছে। সুযোগপেলে তারা তারেক রহমানকে ছাড় দেবেনা। বিএনপিকে আওয়ামীলীগের সাথে আতাত করে দেশ পরিচালনা না করার জন্য তারা আহবান জানান।

আয়শা/১৩ জুলাই ২০২৬,/বিকাল ৪:০৩
▎সর্বশেষ

ad