ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৬ - ০৩:০১:২৬ এএম

ডেস্ক নিউজ : রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতসহ অন্যান্য প্রযোজ্য খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির আবেদন নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ (এফইপিডি-১) থেকে জারি করা সার্কুলারে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে এ নির্দেশনা পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরের রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির আবেদনপত্র বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১-এর অনাপত্তি সাপেক্ষে ব্যাংকের হিসাব নিরীক্ষায় নিয়োজিত সমসংখ্যক অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো যাবে।

তবে ব্যাংকের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত অডিট ফার্ম নিয়োগের প্রয়োজন হলে তার যৌক্তিকতা, সংশ্লিষ্ট অডিট ফার্মের পূর্ববর্তী নিয়োগের তথ্য, নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির আবেদনের সংখ্যা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, এ বিষয়ে পূর্বে জারি করা ৩ ডিসেম্বর ২০২৩ সালের এফই সার্কুলার নম্বর-২০ এবং ৬ জুলাই ২০২৪ সালের এফই সার্কুলার পত্র নম্বর-১০-এর অন্যান্য নির্দেশনা ও সংশ্লিষ্ট সব সার্কুলার আগের মতোই বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সব ব্যাংককে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

 

 

আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ২:৪৪

▎সর্বশেষ

ad