মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান। 

Ayesha Siddika | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:২১:০০ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  জোনের আওতায় মাটিরাঙ্গা পৌরসভার ৮নং পৌর ওয়ার্ড   এলাকায় অসহায়  দুঃস্থ পাহাড়ী-বাঙালি  মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন কার্যত্রুম উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি। 

রবিবার (২১সেপ্টেম্বর) সকাল ১০টার   দিকে মাটিরাঙ্গা জোনের আওতায় মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে  মাটিরাঙ্গা জোনের সার্বিক সহযোগিতায় প্রায় ১৫০ জন পাহাড়ী-বাঙালি  অসহায় ও দুস্থ নারী-পুরুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ  বিতরন করা হয়েছে। 

বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা.  রেজওয়ান তৌফিক রিজভী,রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা রুমা আক্তার বলেন, “ডাক্তার দেখানো ও ওষুধ কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। আজ সেনাবাহিনীর চিকিৎসক আমাদের পরীক্ষা করেছেন এবং বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এতে আমরা অনেক উপকৃত হয়েছি।

মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর  আলতাফ মাহমুদ রুবেল পিএসসি পিএসসি বলেন, পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং  অসহায় মানুষের কষ্ট লাঘবে মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:১২
▎সর্বশেষ

ad