সৃজিতের সিনেমায় চন্দ্রমুখীর চরিত্রে কৌশানী

Anima Rakhi | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ - ১১:৩৭:০৬ এএম

বিনোদন ডেস্ক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টির অন্যতম স্মরণীয় চরিত্র চন্দ্রমুখী এবার নতুন রূপে হাজির হতে চলেছেন পর্দায়। পরিচালক সৃজিত মুখার্জীর আসন্ন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ এই চরিত্রে বিশেষ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে অভিনেত্রী কৌশানী মুখার্জীকে।

প্রজন্মের পর প্রজন্ম পাঠকের মনে জায়গা করে নেওয়া চন্দ্রমুখী চরিত্রকে সৃজিত তাঁর নিজস্ব সিনেম্যাটিক দৃষ্টিভঙ্গিতে কীভাবে উপস্থাপন করেন, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নির্মাতাদের আশা, কৌশানীর বিশেষ উপস্থিতি ছবিটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

বাংলা সিনেমায় চন্দ্রমুখী চরিত্রটি এর আগেও একাধিকবার উঠে এসেছে। ফলে পরিচিত এই চরিত্রকে নতুন প্রেক্ষাপটে কৌশানীর অভিনয়ে দেখার সুযোগ দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলেই মনে করছেন ছবির নির্মাতারা।

সিনেমায় কৌশানীর একটি বিশেষ গানও থাকছে। জানা গেছে, গানটি শিগগিরই প্রকাশ করা হবে।

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ কৌশানী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ ও কাঞ্চন মল্লিক।

এদিকে চলতি বছর পুজোয় কৌশানীর পর্দায় একাধিক ভিন্নধর্মী উপস্থিতি দেখা যেতে চলেছে। ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর পাশাপাশি আরও একটি ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

কিউটিভি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১১:৪০

▎সর্বশেষ

ad