ব্রেকিং নিউজ
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রী দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত রাতে ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ চামড়ার নামমাত্র দাম, ফেলে দিয়েছেন অনেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আরও ৬০ দিন বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লাউয়াছড়া বনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

মুক্তির একদিন পরেই শোয়ের সংখ্যা দ্বিগুণ ‘রকস্টার’ সিনেমার

Ayesha Siddika | আপডেট: ২৯ মে ২০২৬ - ১০:৩৬:৩৬ পিএম

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এবারের ঈদে শাকিবের সিনেমা হল মালিকের আগ্রহের শীর্ষে থাকায় মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমাগুলোর চেয়ে ‘রকস্টার’ সিনেমাটি সর্বাধিক হলে মুক্তি পায়।

ঈদের আমেজে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মুক্তির দিন মোট ১৮টি শো পায় ‘রকস্টার’। তবে দর্শক চাহিদা ও টিকিট বিক্রির ইতিবাচক সাড়ার কারণে মুক্তির একদিন পরেই অর্থাৎ দ্বিতীয় দিনেই শোর সংখ্যা দ্বিগুণ বাড়ানো হয়েছে সিনেমাটির। যে কারণে ১৮ এর পরিবর্তে এখন ‘রকস্টার’ সিনেমার শোয়ের সংখ্যা ৩৬টি।
 
সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ এবং অগ্রিম টিকিট বুকিংয়ের চাপের কারণেই বাড়ানো হয়েছে শো সংখ্যা। বিশেষ করে তরুণ ও পরিবার নিয়ে আসা দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
 
রোমান্স, মিউজিক ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে মুক্তির আগ থেকেই আলোচনায় ছিল ‘রকস্টার’। আর মুক্তির পর দর্শক উপস্থিতি সেই প্রত্যাশাকেই আরও শক্তিশালী করেছে বলে মনে করছে সিনেবোদ্ধারা।
 
সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এ সিনেমায় গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।
 
বাঁ থেকে সাবিলা, শাকিব ও মিথিলা। ছবি: সংগৃহীত

সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী সাবিলা নূর।গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। আরও রয়েছেন সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী, তারিকা আনাম খানের মতো তারকারা।

প্রসঙ্গত, এবারের ঈদে সারা দেশে দেড় শতাধিক সিনেমা হলে নয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ১০৫টি হল পেয়েছে ‘রকস্টার’। এবার শোয়ের সংখ্যা দ্বিগুণ হওয়ায়  আলোচনার কেন্দ্রে রয়েছে সিনেমাটি। 

 

 

আয়শা/২৯ মে ২০২৬,/রাত ১০:২২

▎সর্বশেষ

ad