ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

superadmin | আপডেট: ২৮ মে ২০২৬ - ০৩:৫১:৩২ পিএম

ডেস্কনিউজঃ রাজধানীর আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ জন শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার নামাজ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো বুধবার আদ্‌-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে হাসপাতালের শিশু ওয়ার্ডের এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেয়ে হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামের টিকাদান কর্মসূচির বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামকে যদি আমরা ব্যবস্থাপনার আওতায় নিয়ে না আসতাম তাহলে হাজার হাজার শিশুর মৃত্যু হতো। আমরা ২ কোটির ওপর বাচ্চাকে টিকা দিয়েছি।

আমাদের হাতে পর্যাপ্ত টিকা আছে এবং আমরা টিকার ক্যাম্পেইন শেষ করিনি। আমাদের রুটিন ওয়ার্ক আবারও শুরু হয়েছে। প্রত্যেকটি বাচ্চাকে আমরা টিকার আওতায় নিয়ে আসছি। মৃত্যুর সংখ্যা কমে এসেছে।’

বিপুল/২৮.০৫.২০২৬/বিকাল ৩.৪৮

▎সর্বশেষ

ad