চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান

Ayesha Siddika | আপডেট: ২৫ মে ২০২৬ - ০৩:০৫:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ইতালির শীর্ষ ক্লাব এসি মিলান এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারিয়েছে। সেরি আ লিগের শেষ দিকে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের দেখা না পাওয়ায় শীর্ষ চারে জায়গা ধরে রাখতে ব্যর্থ হয় দলটি।

শেষ ম্যাচে কাগলিয়ারির বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় মিলান। এই হারের ফলে তারা পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ে এবং চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের অবস্থান থেকে ছিটকে যায়। ধারাবাহিক বাজে পারফরম্যান্সই মূলত তাদের এই অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন বিশ্লেষকরা।
মৌসুমজুড়ে মিলানের পারফরম্যান্সে ছিল ওঠানামা। কিছু ম্যাচে ভালো শুরু করলেও গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট হারানোই তাদের বড় ক্ষতি করে। বিশেষ করে শেষ কয়েকটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় শীর্ষ চার নিশ্চিত করা সম্ভব হয়নি।

কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি দলের ব্যর্থতার দায় স্বীকার করেছেন এবং জানিয়েছেন, মৌসুমজুড়ে ভুল সিদ্ধান্ত ও ধারাবাহিকতার অভাবই এই ফলাফলের জন্য দায়ী। তাই মিলানকে এবার ইউরোপা লিগে খেলেই সন্তুষ্ট থাকতে হবে।

 

 

আয়শা/২৫ মে ২০২৬,/দুপুর ২:৫০

▎সর্বশেষ

ad