ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

রেশন দুর্নীতির মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি নুসরাত!

Ayesha Siddika | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ - ০৫:৫৫:৫৩ পিএম

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ২০২০ সালের রেশন চোরাচালান মামলা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অভিনেত্রীকে তলব করেছে ইডি। মামলায় অভিযোগ রয়েছে, কোভিড-১৯ লকডাউনের সময় বসিরহাট সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে গম ও চাল পাচারের চেষ্টা হয়। সেই সময় কয়েকটি ট্রাকও আটক হলে এ মামলার প্রকৃত অভিযুক্তদের খুঁজছে পুলিশ ও ইডি।

জানা যায়, এ মামলায় নুসরাত জাহানের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই। কিন্তু ওই সময় তিনি বসিরহাটের সাংসদ থাকায় তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। তাকে আগামী ২২ এপ্রিল কলকাতার সল্ট লেকের ইডি দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।
 
কিন্তু এ মুহূর্তে কলকাতায় না থাকায় নুসরাত দিল্লির সদর দফতরে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদের অংশ নেয়ার আবেদন জানিয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত অভিনেত্রী কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। যে কারণে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা বাড়ছে।

প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)- এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি এবারই প্রথম নন অভিনেত্রী নুসরাত জাহান। এর আগে ২০২৩ সালে একটি ফ্ল্যাট কেলেঙ্কারির মামলায় প্রায় ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন টালিউডের এ জনপ্রিয় অভিনেত্রী।

 

 

আয়শা/২১ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad