
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী হেমা মালিনী ও কঙ্গনা রানাউত অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন। বর্তমানে তারা দুজনেই সংসদ সদস্য। সম্প্রতি লোকসভায় নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এ দুই অভিনেত্রী। নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ায় অভিনেত্রী হেমা মালিনী ও কঙ্গনা রানাউত প্রতিক্রিয়া জানিয়েছেন। দুজনেই গভীরভাবে হতাশ এবং এই দিনটিকে নারীর জন্য সবচেয়ে খারাপ দিন বলে অভিহিত করেছেন।
নারী সংরক্ষণ বিলের লক্ষ্য হলো—লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোতে নারীর জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা। নারীর জন্য আসন সংরক্ষিত হয়ে গেলে, মহিলা এমপি বা এমএলএরাই বিধানসভায় নির্বাচিত হবেন। উল্লেখ্য, অভিনেত্রী কঙ্গনা রানাউতকে শেষবার দেখা গেছে, মুক্তিপ্রাপ্ত ‘ইমার্জেন্সি’ সিনেমায়। এ সিনেমায় তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি শুধু এতে অভিনয়ই করেননি, সিনেমাটি পরিচালনাও করেছিলেন। এরপর তাকে আর মাধবনের বিপরীতে ‘সার্কেল’ সিনেমায় দেখা যাবে। এর মাধ্যমে তিনি হলিউডেও পা রাখতে চলেছেন। অন্যদিকে হেমা মালিনীকে সর্বশেষ ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘শিমলা মির্চি’ সিনেমায় দেখা গিয়েছিল। এরপর থেকে হেমা আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি।
আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:১২






