
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে এই ম্যাচে ফেভারিট স্বাগতিকরাই। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা জিতে ঈদের ছুটিতে গিয়েছিল বাংলাদেশ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর ওয়ানডে র্যাঙ্কিংয়ের নবম স্থানে উঠে এসেছে দল।
নিউজিল্যান্ড সিরিজে সেই ধারাবাহিকতা ধরে রাখারই চ্যালেঞ্জ মেহেদী হাসান মিরাজদের দলের সামনে। সেই লক্ষ্য নিয়েই আজ সকালে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। দলের ভেতরের খবর, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দলে কোনো পরিবর্তন আসছে না। পাকিস্তান সিরিজের সব ম্যাচে যে দল নিয়ে খেলেছে বাংলাদেশ, আজও ঠিক একই দলটা নিয়ে খেলবে স্বাগতিকরা।
যার ফলে সাইফ হাসান, আফিফ হোসেনরা আরও একটি সুযোগ পেয়ে যাচ্ছেন নিজেদের প্রমাণ করার। সাইফ প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে নিজের জায়গা ধরে রাখার দাবি তুলেছেন, তবে আফিফকেও একটা সুযোগ দেওয়ার পক্ষপাতী টিম ম্যানেজমেন্ট।
এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
আয়শা/১৭ এপ্রিল ২০২৬,/দুপুর ১:১৪






