‘চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে চ্যালেঞ্জিং’

Ayesha Siddika | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ - ১০:৪২:৫৭ পিএম

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্সন লিগের শিরোপা ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেল পিএসজি। গতবারের চ্যাম্পিয়নরা ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুলকে বিদায় করে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

মঙ্গলবার অ্যানফিল্ডে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-০ ব্যবধানে জয় পায় পিএসজি। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফরাসি ক্লাবটি। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো লিভারপুলকে বিদায় করে সেমিফাইনালে উঠল পিএসজি।

ম্যাচ শেষে পিএসজির কোচ লুইন এনরিকে বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখা কঠিন- আমরা সেটা জানি। কিন্তু আমরা আবার এখানে এসেছি এবং এই সুযোগকে কাজে লাগাতে হবে।’

চ্যাম্পিয়ন্স লিগে টানা দুটি শিরোপা জেতা অত্যন্ত কঠিন কাজ। সর্বশেষ এই কীর্তি গড়েছিল রিয়াল মাদ্রিদ। যারা ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা তিনবার শিরোপা জিতেছিল। এবার সেই বিরল কীর্তির পথে হাঁটছে পিএসজি, যারা গত মৌসুমে প্রথমবার ইউরোপ সেরার মুকুট পরেছিল।

লুইস এনরিক বলেন, ‘আমার জন্য এটা দারুণ আনন্দের বিষয় যে আমার দল এমন উচ্চতায় খেলতে পারে, প্রতিপক্ষ যেই হোক না কেন। আমাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে, আত্মবিশ্বাস আছে। এই অভিজ্ঞতা উপভোগ করছি।’

ম্যাচের পর ডেম্বেলে বলেন, ‘এই ম্যাচ জিততে পেরে আমরা খুব খুশি, কারণ এটা খুব কঠিন ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে; কিন্তু আমরা জয়ের পথ খুঁজে পেয়েছি। আমরা এখন সেমিফাইনালে- এটা দারুণ অনুভূতি।’

ম্যাচে অ্যানফিল্ডের ঐতিহ্যবাহী আবহও তেমন কাজে আসেনি। সফরকারী পিএসজি সমর্থকরাই গ্যালারিতে জোরালো উপস্থিতি দেখান। সব মিলিয়ে শক্তিশালী পারফরম্যান্সে সেমিফাইনাল নিশ্চিত করে পিএসজি এখন ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর- টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে।

 

 

আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ১০:৪০

▎সর্বশেষ

ad