
স্পোর্টস ডেস্ক : পিএসএলে খেলার জন্য শরিফুল ও রানাকে এনওসি দেয়া হয়েছিল ১২ এপ্রিল পর্যন্ত। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং শরিফুল ও রানার ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির অনুরোধে সেটির মেয়াদ আরও একদিন বাড়াল বিসিবি।
আগামীকাল (১৩ এপ্রিল) লিগপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের পেশোয়ার। সেই ম্যাচের জন্যই বাংলাদেশি তারকাদের রাখতে চাইছে পেশোয়ার। আগামী ১৪ এপ্রিল বাংলাদেশ দলের ক্যাম্পে যোগদানের কথা রয়েছে তাদের।
পিএসএলের বর্তমান মৌসুমটা দুর্দান্ত কাটছে নাহিদ রানা এবং শরিফুলের। দুজনেই নিয়মিত খেলছেন পেশোয়ারের একাদশে। বল হাতে দিচ্ছেন ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান। মৌসুমের শুরু থেকে না খেললেও শেষ ৩ ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। আর শরিফুল ৪ ম্যাচে ২ উইকেট নিলেও বল হাতে ছিলেন বেশ মিতব্যয়ী।
নিউজিল্যান্ড সিরিজের জন্য আপাতত দেশে ফিরতে হচ্ছে পিএসএলে খেলা সব বাংলাদেশি ক্রিকেটারকে। আগামী ১৭ এপ্রিল শুরু হয়ে ওয়ানডে সিরিজ চলবে ২৩ এপ্রিল। এরপর ওয়ানডে দলের খেলোয়াড়রা চাইলে আবার পিএসএলে যেতে পারবেন।
আয়শা/১২ এপ্রিল ২০২৬,/রাত ৯:২৪






