ব্রেকিং নিউজ
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

Ayesha Siddika | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ - ০৮:৩৯:২৮ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কারামুক্ত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান।

কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল চারটার দিকে তার জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তার স্বজনরা তাকে কারাগার থেকে নিয়ে যান।

এর আগে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ এলাকায় সংঘটিত সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এই হত্যাচেষ্টা মামলাটি করা হয়েছিল। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং রোববার তিনি জামিন পান।

জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সংঘর্ষে হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগে তাকে আসামি করা হয়েছিল। এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে হাজির করা হলে পুলিশ রিমান্ডের আবেদন করে এবং আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। আদালত উভয় আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় জামিন পাওয়ার পর তিনি কারামুক্ত হন।

 

 

আয়শা/১২ এপ্রিল ২০২৬,/রাত ৮:৩৮

▎সর্বশেষ

ad